• সিলেট, রাত ৯:৪১, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের আর্থিক খাতে আস্থা ফিরতে শুরু করেছে: অর্থ উপদেষ্টা

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
দেশের আর্থিক খাতে আস্থা ফিরতে শুরু করেছে: অর্থ উপদেষ্টা

Manual8 Ad Code

সংগৃহীত ছবি

 

দেশের আর্থিক খাতে আস্থা ফিরতে শুরু করেছে: অর্থ উপদেষ্টা

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

দেশের আর্থিক খাতে স্বস্তি ও আস্থা ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, ব্যাংক আমানতকারীদের মধ্যে আস্থা ফিরছে। এর প্রমাণ হলো-পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীরা নির্বিঘ্নে তাদের আমানত তুলতে পারছেন।

‘আমানতকারীরা এখন খুশি, কারণ তারা সহজেই তাদের আমানত তুলতে পারছেন’ বলেন তিনি।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ব্যাংকিংয়ে নৈতিকতা : জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার বা রেপো রেট বর্তমান ৯ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার প্রস্তাব দেন ড. তিতুমীর। তিনি বলেন, ঋণের ব্যয় কমাতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে নীতি সুদহার কমানো প্রয়োজন। এতে বিনিয়োগ উৎসাহিত হবে এবং ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম বাড়বে।

তিনি বলেন, নীতি সুদহার নির্ধারণ সরকারের দায়িত্ব নয়। বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এ হার নির্ধারণ করে। তবে ব্যক্তিগতভাবে তার কাছে বর্তমান ৯ দশমিক ৫ শতাংশ সুদহার অনেক বেশি মনে হয়। কিছু অর্থনীতিবিদ এ প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, তবে তার বিবেচনায় ৭ শতাংশ একটি যুক্তিসংগত হার।

অর্থ উপদেষ্টা পুনঃঅর্থায়ন কর্মসূচির সুদের হারও ৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেন। তিনি বলেন, ঋণের উচ্চ ব্যয় বিনিয়োগে নিরুৎসাহ তৈরি করে।

মূল্যস্ফীতির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় বিকল্প মুদ্রানীতি গ্রহণের সুযোগ রয়েছে। উদাহরণ হিসেবে জাপানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশটিতে নীতি সুদহার মূল্যস্ফীতির হারের চেয়ে কম।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার বর্তমানে ৯ দশমিক ৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি তারল্য সহায়তা দেয়। নীতি সুদহারের পরিবর্তন ঋণের খরচের ওপর প্রভাব ফেলে।

ড. তিতুমীর বলেন, আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা উৎপাদনশীল বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে।

আগের আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপির পরিসংখ্যান অতিরঞ্জিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। উপদেষ্টা বলেন, অর্থনৈতিক নীতি প্রণয়ন, বিনিয়োগ ও সামগ্রিক ব্যবস্থাপনার জন্য নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত অপরিহার্য।

তিনি আরও বলেন, আগের সরকারের সময়ে বাংলাদেশের বৈদেশিক ঋণ ৩২৩ শতাংশ বেড়েছে। ব্যাংক খাতের মূলধন সংক্রান্ত চাহিদা পূরণে জিডিপির ১১ শতাংশের সমপরিমাণ অর্থ পুনঃমূলধনীকরণ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এ সময় দেশের জিডিপির আকার প্রায় ৮০ বিলিয়ন মার্কিন ডলার বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা।

Manual5 Ad Code

তিনি বলেন, ব্যাংক খাতের দুর্বলতা দূর করতে দায়িত্বশীল ঋণ বিতরণ, আর্থিক শৃঙ্খলা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এসব ক্ষেত্রে কার্যকর সংস্কার ছাড়া ব্যাংক খাতে দীর্ঘমেয়াদি আস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।

Manual4 Ad Code

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (ইনম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরি।

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড. আরিফুর রহমান নৈতিক ব্যাংকিং, জবাবদিহি এবং করপোরেট সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্যাংক খাতের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual1 Ad Code

আলোচনায় অংশগ্রহণকারীরা ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার তদারকি জোরদার, দায়িত্বশীল ঋণ বিতরণ, স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্ব দেন। তারা বলেন, পুরো ব্যাংকিং ব্যবস্থায় ধারাবাহিক নীতিসহায়তা, কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com