• সিলেট, রাত ৯:১৯, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ক্যারিয়ার হাবের উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
সিলেটে ক্যারিয়ার হাবের উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ অনুষ্ঠিত

Manual7 Ad Code

সিলেটে ক্যারিয়ার হাবের উদ্যোগে
এমপ্লয়ার্স মিট-আপ অনুষ্ঠিত

Manual7 Ad Code

নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা জোরদার এবং তরুণদের কর্মসংস্থানের জন্য গড়ে তোলার লক্ষ্যে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাকের উদ্যোগে সিলেটেএমপ্লয়ার্স মিট-আপ অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শনিবার সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন খাতের উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল এফআইভিডিবি, সীমান্তিক, আইডিইএ, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ব্র্যক, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড, এইমস এডুকেশন লিমিটেড, হোটেল নূরজাহান গ্র্যান্ড, মাউন্ট অ্যাডোরা হাসপাতাল, আড়ং, সিএফই, ফিজা অ্যান্ড কোম্পানি লিমিটেড, এএইচজেড, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট এবং র‍্যাংস ইলেকট্রনিক্স।

অনুষ্ঠানে চাকরির বাজারের বর্তমান চাহিদা, নিয়োগপ্রক্রিয়া, দক্ষতাভিত্তিক কর্মসংস্থান এবং চাকরিপ্রার্থীদের প্রস্তুতির বিভিন্ন বিষয় নিয়ে নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময় হয়। এ সময় নিয়োগদাতারা বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে তাঁদের প্রতিষ্ঠানে সম্ভাব্য নিয়োগ ও অন্যান্য কর্মসংস্থান-সংশ্লিষ্ট সুযোগ নিয়ে আলোচনা করেন।

মতবিনিময়ে ক্যারিয়ার হাবের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর নিয়মিত যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। নিয়োগদাতারা ভবিষ্যতে বিভিন্ন ধরনের চাকরি ও কর্মসংস্থান-সংশ্লিষ্ট সুযোগ ক্যারিয়ার হাবের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ ধরনের পারস্পরিক সহযোগিতা তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ক্যারিয়ার হাবের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাওয়া দুজন সফল অংশগ্রহণকারীও উপস্থিত ছিলেন। তাঁরা হলেন মোহাম্মদ আবেদুর রহমান চৌধুরী, যিনি বর্তমানে জতুন বিডিতে কর্মরত রয়েছেন এবং অলি রানী দেব, যিনি বর্তমানে ব্র্যাক ব্যাংক পিএলসিতে কর্মরত রয়েছেন। তাঁদের উপস্থিতি ক্যারিয়ার হাবের কর্মসংস্থান সহায়তা কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা ও ইতিবাচক প্রভাব তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।

Manual7 Ad Code

আরশি হোড় এর সঞ্চালনায় অনুষ্ঠানে ক্যারিয়ার হাব থেকে উপস্থিত ছিলেন,ম্যানেজার (এমপ্লয়মেন্ট)
মোহাম্মদ আলিউল আজিম,সেন্টার ম্যানেজার বর্ষা রায়, অফিসার এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন মোহাম্মদ সারোয়ার উদ্দিন,অফিসার ক্যারিয়ার কাউন্সেলিং
রেহেনা বেগম, এডমিন এন্ড লজিস্টিকস অফিসার শারমিন সুলতানা।
এ ছাড়া ও মিটআপে ক্যারিয়ার হাবের ইন্টার্নরাও এ আয়োজনে অংশগ্রহণ করেন।

ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক বিশ্বাস করে, চাকরিপ্রার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা তরুণদের কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও সহযোগিতা গড়ে তোলার পাশাপাশি তরুণদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হবে।-বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com