• সিলেট, সকাল ১০:৪১, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শাকসুতে ১৭ প্রার্থী নিয়ে ‘সাধারণের ঐক্যস্বর’ নামে প্যানেল ঘোষণা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫
শাকসুতে ১৭ প্রার্থী নিয়ে ‘সাধারণের ঐক্যস্বর’ নামে প্যানেল ঘোষণা

Manual6 Ad Code

শাকসুতে ১৭ প্রার্থী নিয়ে ‘সাধারণের ঐক্যস্বর’ নামে প্যানেল ঘোষণা

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের একাংশ নিয়ে ‘সাধারণ ঐক্যস্বর’ নামে একটি প্যানেলের ঘোষণা করা হয়েছে। এই প্যানেল থেকে ১৭ জন প্রার্থী নির্বাচন করবেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।

Manual6 Ad Code

সাধারণ ঐক্যস্বর প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের মুহয়ী শারদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মোহাম্মদ সাইফুর রহমান (সিফাত) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে অর্থনীতি বিভাগের হাফিজুর ইসলাম হাফিজ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া সহ-ক্রীড়া সম্পাদক পদে মাসুদ শাহরিয়ার, সামজসেবা সম্পাদক তাকভীর আহাম্মদ, ছাত্রীবিষয়ক সম্পাদক সুইটি আক্তার, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হানিফ হাসান (নিশান), শিক্ষা-গবেষণা-ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফাহমিদ হাসান তুহিন, আন্তর্জাতিক সম্পাদক আরমান হোসেন ইমন, পরিবহন সম্পাদক জুবায়ের হোসেন এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে তাছমিমা মাহফুজ (জেরিন) লড়বেন।

প্যানেলটি থেকে সদস্য পদে লড়বেন রাকিব হাসান, আকাশ দাস, নাজমুস সাকিব, তাহমিদুর রহমান তুহিন ও এহসানুল হক মিলন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com