• সিলেট, দুপুর ১:৪৪, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নুরুজ্জামান হ ত্যা কা ণ্ড, র‌্যাবের জা লে ১

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫
নুরুজ্জামান হ ত্যা কা ণ্ড, র‌্যাবের জা লে ১

Manual7 Ad Code

নুরুজ্জামান হ ত্যা কা ণ্ড, র‌্যাবের জা লে ১

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

নুরুজ্জামান হত্যা মামলার ১ আসামীকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯। তার নাম আরজ মিয়া (৩৪)। তিনি হবিগঞ্জে নবীগঞ্জ থানার চরগাঁওয়ের মো. ছানু মিয়ার ছেলে।

 

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি নবীগঞ্জ থানায় গত ১ ডিসেম্বর দায়েরকৃত নুরুজ্জামান (৩১) হত্যা মামলার আসামী।

 

র‌্যাব জানায়, গত ২৯ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে চরগাঁও এলাকার একটি বাগানবাড়ি থেকে নুরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

এরপর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িত আসামি আরজ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। নুরুজ্জামান মাদক ও জুয়ায় আসক্ত ছিলেন এবং এলাকার এ ধরনের নেশা ও জুয়ায় আসক্তদের মেলামেশা করতেন।

 

 

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃত আরজ মিয়াকে নবীগঞ্জ থানায় হস্তান্তরের বিষযটি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual6 Ad Code

 

তিনি জানান, অন্যান্য আসামীদের ধরতেও অভিযান চলছে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com