• সিলেট, রাত ৯:২২, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘অপরাজিতা মেধাবৃত্তি শিক্ষার্থীদের যুগোপযোগী ও সৃজনশীল মনন গঠনের সারথী’ : আতাউর রহমান পীর

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫
‘অপরাজিতা মেধাবৃত্তি শিক্ষার্থীদের যুগোপযোগী ও সৃজনশীল মনন গঠনের সারথী’ : আতাউর রহমান পীর

Manual6 Ad Code

প্রধান অতিথি বিশিষ্টলেখক, শিক্ষাবিদ ও সংগঠক লেফ. কর্নেল (অব.) আতাউর রহমান পীর বলেন, “কেবল বৃত্তি পাওয়া বা এ প্লাস পাওয়া জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়। জীবনের স্বপ্ন ঠিক করা আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত। সেই অনুযায়ী জীবনকে প্রতিকুল অবস্থাতেও খাপ খাওয়াতে হবে। ইএসডি ফাউন্ডেশনের এই উদ্যোগ তোমাদেরকে সেই লক্ষ্য বাস্তবায়নে অনুঘটক হিসেবে কাজ করবে।”

তিনি মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সিলেট শহরের কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারের হলরুমে উইমেন্স মডেল কলেজ কর্তৃক আয়োজিত ১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপর্যুক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় একটা ব্যাপক গুণগত পরিবর্তন এসেছে। এই পরিবর্তন শিক্ষার্থী-অভিভাবক এবং শিক্ষকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার করে নানামুখী চ্যালেঞ্জকে মোকাবেলা করবে।”

Manual5 Ad Code

তিনি আরও বলেন, “নারীশিক্ষার উন্নয়নে ২০১৩ সাল থেকে প্রচেষ্টা করছে উইমেন্স মডেল কলেজ। আমরা দেখছি, চিন্তাচর্চায় মেয়েদের অবস্থান আগের থেকে পাল্টেছে। আমরা অভিভাবক এবং শিক্ষকেরা তাদের এই মেধাকে বিকশিত করতে যথাসাধ্য চেষ্টা করবো। অপরাজিতা মেধাবৃত্তি তার-ই একটি উদাহরণ।”

Manual1 Ad Code

উইমেন্স মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হেলাল হামামের সঞ্চালনায় এবং ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে বিজয়ীদের পুরস্কার প্রদান।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্রকুরআন থেকে তেলাওয়াত করেন অত্র কলেজের চিফ একাউন্টস অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা সালেহ আহমদ এবং গীতা পাঠ করেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রভাষক তনয়া দাম। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫ এর ৫ম ও ৮ম শ্রেণির সেরা দশের হাতে পুরস্কার তোলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। প্রথম পুরস্কার হিসেবে ছিলো ডেস্কটপ কম্পিউটার, দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিলো ট্যাব এবং তৃতীয় হিসেবে ছিলো অণুবীক্ষণ যন্ত্র। ৪র্থথেকে ১০ম স্থান অর্জনকারী সবাইকে ক্রেস্ট ও সার্টিফিকেটের পাশাপাশি প্রদান করা হয় আকর্ষণীয় শিক্ষাসামগ্রী। এরপর প্রতিযোগিতায় অংশ নেয়া ৫ম ও ৮ম শ্রেণির সকল শিক্ষার্থীকে প্রদান করা হয় সার্টিফিকেট।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com