• সিলেট, ভোর ৫:১৬, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাধীনতার ৫৫ বছরে মুক্তিযুদ্ধের চেতনায় সিলেট-সুনামগঞ্জ ৫৫ কিলোমিটার দৌড়

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৫
স্বাধীনতার ৫৫ বছরে মুক্তিযুদ্ধের চেতনায় সিলেট-সুনামগঞ্জ ৫৫ কিলোমিটার দৌড়

Manual2 Ad Code

স্বাধীনতার ৫৫ বছরে মুক্তিযুদ্ধের চেতনায় সিলেট-সুনামগঞ্জ ৫৫ কিলোমিটার দৌড়

নিউজ ডেস্ক

Manual7 Ad Code

স্বাধীনতার ৫৫ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার দৌড়েছেন ১৬ জন দৌড়বিদ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর পাঁচটায় সিলেট সদর উপজেলার আউসা এলাকা থেকে দৌড় শুরু হয়ে বেলা একটার পর সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

Manual5 Ad Code

সুনামগঞ্জ ফিটনেস কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ দৌড়ে অংশ নেন আমিনুল হক, মামুনুর রশিদ, হিফজুর রহমান, শরীফ সোহাগ, বিশ্বজিৎ দাস, এমদাদুল হক খান, এবাদ উল্লাহ, নিকেশ দাস, সাইফুল্লাহ সুজন, মনি দেব, প্রীতেশ তালুকদার, শামীম খান, আলমগীর হোসেন, রাজীব পাল, রাহাত ও দীপ তালুকদার।

অংশগ্রহণকারী দৌড়বিদদের সবাই সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দা এবং তাঁরা দেশে–বিদেশে বিভিন্ন ম্যারাথনে নিয়মিত অংশ নেন।

আয়োজকেরা জানান, দৌড় চলাকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে দৌড়বিদেরা স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জনের ইতিহাস, বীরত্বগাথা, ত্যাগ এবং দেশ গঠনের প্রত্যয়ের কথা তুলে ধরেন। এতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।

Manual6 Ad Code

বেলা একটার পর একে একে দৌড়বিদেরা সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তাঁদের স্বাগত জানান। ফুল দিয়ে দৌড়বিদদের বরণ করেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দৌড়বিদ নিপা দাস ও জমির হোসেন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি জাহাঙ্গীর আলম, জেলা মহিলা পরিষদের সদস্য আইনজীবী মতিয়া বেগমসহ শিক্ষক, সমাজকর্মী ও সংস্কৃতিকর্মীরা।

Manual3 Ad Code

পরে দৌড়বিদেরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দলনেতা আমিনুল হক বলেন, ‘বিজয়ের ৫৫ বছর কেবল একটি সংখ্যা নয়; এটি আমাদের আত্মপরিচয়, অস্তিত্ব ও গৌরবের প্রতীক। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে স্বাধীনতার মূল্যবোধ নতুন করে জাগিয়ে তুলতেই এ আয়োজন।’

সুনামগঞ্জ ফিটনেস কমিউনিটির প্রধান সমন্বয়কারী মামুনুর রশিদ বলেন, ‘৫৫ কিলোমিটারের এই দৌড় শুধু শারীরিক সক্ষমতার পরীক্ষা নয়, এটি দেশের প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগানো, মানুষকে ঐক্যবদ্ধ করা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে সুনামগঞ্জ ফিটনেস কমিউনিটির উদ্যোগে ৫২ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়েছিল।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com