• সিলেট, রাত ৩:৩৬, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে গ্রে প্তা র আলী- জেছমিন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫
সিলেটে গ্রে প্তা র আলী- জেছমিন

Manual5 Ad Code

সিলেটে গ্রে প্তা র আলী- জেছমিন

নিজস্ব প্রতিবেদক

সিলেটে মো. আলী ও জেছমিন নামের এক দম্পতিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা শিশু অপহরণের সাথে জড়িত।

 

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বিষযটি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

 

তারা জানায়, গত ১৫ ডিসেম্বর মো. আলীকে এবং ১৬ ডিসেম্বর তার স্ত্রী জেছমিনকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানাপুলিশ।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

জানা গেছে, গত ২৮ অক্টোবর শাহজালালের (র.) মাজারের মহিলা ইবাদত খানার সামনা থেকে সিনহা তাবাস্সুম নামক দেড় বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে যান মো. আলী। শিশুটির মা জকিগঞ্জের রেহানা বেগম এ ব্যাপারে একটি জিডি দাযের করেন।

Manual6 Ad Code

 

 

ঘটনার প্রায় ৪৮ দিন পর আবার শাহজালালের দরগাহে মো. আলীকে পেয়ে রেহানা বেগম পুলিশে ধরিয়ে দেন। এরপর মাধবপুর থেকে শিশু তাবাস্সুমকে উদ্ধার ও মো. আলীর স্ত্রী জেছমিনকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

 

মো. আলী (২৬) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার নোয়াগাঁওয়ের হেলাল মিয়া ও রেহেনা বেগমের ছেলে।

 

 

যাবতীয় আইনী প্রক্রিয়া মেনে শিশুটিকে তার মার কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

আর আলী ও তার স্ত্রী জেছমিনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com