• সিলেট, রাত ৯:২০, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমান হাদির ইন্তেকালে জামায়াতের শোক

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
ওসমান হাদির ইন্তেকালে জামায়াতের শোক

Manual7 Ad Code

ওসমান হাদির ইন্তেকালে জামায়াতের শোক
নিউজ ডেস্ক

জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী ইন্তেকাল করেছেন। আজ ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই অকাল মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন ও ছাত্র সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

শরিফ ওসমান হাদীর মৃত্যুর খবর নিশ্চিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বিবৃতির মাধ্যমে এই শোক জানানো হয়। বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাকে মহান আল্লাহর কাছে শহীদি মর্যাদা দানের জন্য প্রার্থনা করা হয়।

Manual7 Ad Code

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ওই বার্তায় লিখেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আপসহীন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর শাহাদাতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ ১৮ ডিসেম্বর এক শোক বিবৃতি প্রদান করেছেন।

Manual4 Ad Code

প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, “শরীফ ওসমান হাদী ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও সাচ্চা দেশপ্রেমিক। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তাঁর কণ্ঠ ছিল সকল আধিপত্যবাদী শক্তি ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে। তিনি ছিলেন আপসহীন এক যোদ্ধা। দুনিয়ার কোনো লোভ-লালসা তাঁকে স্পর্শ করতে পারেনি।

তিনি আরও বলেন, ওসমান হাদী মানবিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর শাহাদাতে জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল। তাঁর শাহাদাতে যে শূন্যতার সৃষ্টি হল, তা সহজে পূরণ হবার নয়। তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে এবং দল-মত নির্বিশেষে তাঁর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Manual6 Ad Code

আমি মহান আল্লাহর দরবারে তাঁর রূহের মাগফিরাত ও শাহাদাত কামনা করছি। তাঁর মাসুম বাচ্চাসহ স্ত্রী, শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আল্লাহ তাআলা যেন তাঁদের সবাইকে এই বিরাট শোক সইবার তাওফিক দান করেন সেই দোয়া করি।”

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com