• সিলেট, বিকাল ৪:৫৪, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানকে ১২২ রানের টার্গেট দিল বাংলাদেশ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
পাকিস্তানকে ১২২ রানের টার্গেট দিল বাংলাদেশ

Manual3 Ad Code

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ১২২ রানের টার্গেট দিল বাংলাদেশ
অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

টানা তৃতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি যুব টাইগারদের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে মাত্র ১২২ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ।

ইনিংসের ১২তম ওভারে মোহাম্মদ সায়েমকে ছক্কা হাঁকিয়ে চোখের ইশারায় জবাব দেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যাটেই চোখ রাঙানির পাল্টা জবাব দেওয়ার বার্তা দিলেও ইনিংস দীর্ঘ করতে পারেননি তিনি। পরের ওভারেই ব্যক্তিগত ২০ রানে ফিরে যান দলনেতা।

Manual1 Ad Code

শুধু অধিনায়কই নন, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে পুরো ব্যাটিং ইউনিটই ব্যর্থতার পরিচয় দেয়। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ২৭ ওভারে। তাড়াহুড়ো করে রান তুলতে গিয়ে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১২১ রানে অলআউট হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

দুবাইয়ের সেভেন স্টেডিয়ামে শুরুটা দেখেশুনেই করেছিলেন ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। কিন্তু দলীয় ২৪ রানে দুই ওপেনারই বিদায় নিলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পাকিস্তানের হাতে। এরপর বাউন্ডারির লোভে পড়ে বেশ কয়েকজন ব্যাটার আত্মহুতি দেন, দ্রুত পড়ে যায় উইকেট।

স্কোর এক শ পার হওয়ার আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত আট নম্বরে নামা অলরাউন্ডার সামিউন বাশার লড়াই চালিয়ে যান। শেষ ব্যাটার হিসেবে রান আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন তিনি।

আজিজুল হাকিম তামিম (২০) ও সামিউন বাশার ছাড়া আর মাত্র একজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ওপেনিংয়ে রিফাত বেগ করেন ১৪ রান। এছাড়া অতিরিক্ত থেকে ১৩ রান পায় বাংলাদেশ, যা অনেক ব্যাটারের চেয়েও বেশি।

Manual4 Ad Code

পাকিস্তানের হয়ে বোলিংয়ে দুর্দান্ত ছিলেন আব্দুল সুবহান। বর্তমান চ্যাম্পিয়নদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে তিনি সর্বোচ্চ চারটি উইকেট নেন। ফলে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার পথে বাংলাদেশকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হলো।

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com