• সিলেট, সকাল ৬:৫৫, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমান হাদি হ ত্যা কা ণ্ডে র নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
ওসমান হাদি হ ত্যা কা ণ্ডে র নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ

Manual8 Ad Code

ওসমান হাদি হ ত্যা কা ণ্ডে র নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual1 Ad Code

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Manual6 Ad Code

শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক দেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ওপরও জোর দেন।

Manual6 Ad Code

জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনের বিশিষ্ট নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর গতকাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফলকার তুর্ক সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ন করবে।

একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারকে হাদির মৃত্যুর কারণ নির্ধারণে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদও দেন তিনি।

বিবৃতিতে ফলকার তুর্ক আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটের দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com