সিলেটে আঞ্চলিক ইজতেমার আখেরী মোনাজাত আজ
নিজস্ব প্রতিবেদক
সিলেটে অনুষ্ঠানরত তাবলীগ জামাতের আঞ্চলিক ইজতেমা আখেরী মোনাজাত আজ শনিবার সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগের ৪ জেলার তাবলীগ জামাতের সাথীদের নিয়ে আঞ্চলিক ইজতেমা সিলেট শহরতলীর ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বদিরেকানাস্থ মারকাজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
৩দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমায় এতে লক্ষাধিক মানুষ অংশ নিচ্ছেন। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ বিশে^র বিভিন্ন দেশের বিশিষ্ট আলেমে দ্বীনরা দ্বীনি নসিহত পেশ করছেন।