• সিলেট, রাত ৩:৩৮, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে চো রা ই মোবাইল বিক্রি: ফের আলোচনায় করিমউল্লাহ মার্কেট

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫
সিলেটে চো রা ই মোবাইল বিক্রি: ফের আলোচনায় করিমউল্লাহ মার্কেট

Manual5 Ad Code

 

সিলেটে চো রা ই মোবাইল বিক্রি: ফের আলোচনায় করিমউল্লাহ মার্কেট

নিজস্ব প্রতিবেদক

পুলিশের অভিযানে বিপুল সংখ্যক চোরাই মোবাইল ফোন উদ্ধারের পর ফের আলোচনায় এসেছে সিলেটের করিমউল্লাহ মার্কেট। নগরের বন্দরবাজার এলাকার এই শপিংমলের বিরুদ্ধে আগেও একাধিকবার এমন অভিযোগ ওঠে।

Manual4 Ad Code

সিলেটের মোবাইল মার্কেট হিসেবে পরিচিত করিমউল্লাহ মার্কেট। তবে বিভিন্ন সময়ে এই মার্কেটের কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে চোরাই ও ছিনতাইকৃত এবং নকল মোবাইল ফোন বিক্রির অভিযোগ ওঠে।

এমন অভিযোগে করিমউল্লাহ মার্কেটে একাধিবার অভিযানও চালায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ বৃহস্পতিবার করিমউল্লাহ মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে ১৫৪ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। যা শুক্রবার সংবাদ সম্মেলনে জানান সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।

এদিকে, বৃহস্পতিবার করিমউল্লাহ মার্কেটের চোরাই মোবাইল ফোন উদ্ধারে অভিযান চলছে খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ওই মার্কেটে যান। এসময় মার্কেটের ব্যবসায়ীরা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন ও খারাপ আচরণ করেন।

শুক্রবার সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে পুলিশ কমিশনারকে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করেন, করিমউল্লাহ মার্কেটের কিছু ব্যবসায়ীর সাথে সিলেটের মোবাইল ফোন চোর ও ছিনতাই চক্রের সদস্যদের যোগসাজশ রয়েছে। তারা মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে ওই ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। যা ব্যবসায়ীরা পরে ক্রেতাদের কাছে বিক্রি করেন।

Manual5 Ad Code

এ ব্যাপারে করিমউল্লাহ মার্কেটের ব্যবসায়ী সমিতির কারো বক্তব্য জানা সম্ভব হয়নি।

Manual4 Ad Code

চোরাই মোবাইল উদ্ধার প্রসঙ্গে শুক্রবার সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দক্ষিণ সুরমার মোমিনখালা এলাকায় তানভীর নামে একজনের বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় ঘরের ভেতর থেকে ৩৮টি মোবাইল ফোন উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে তানভীরসহ কয়েকজন পালিয়ে যায়। পরে মো. সুজ্জাদ নামে একজনকে আটক করে। এই মোবাইল ফোনগুলি চোরাই বলে পুলিশের কাছে স্বীকার বলে জানান পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার জানান, একইদিনে (বৃহস্পতিবার) ভােরে দক্ষিণ সুরমার শিববাড়ির জৈনপুরে চোরাই মোবাইল চত্রের ‘মূল হোতা’ আব্দুস শহীদের বাসায় অভিযান চালিয়ে ২০৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর নগরের বন্দরবাজার এলাকার করিমউল্লাহ মার্কেটের ৩য় তলার স্মার্ট ফোন গ্যালারিতে অভিযান চালিয়ে আরও ১৫৪ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সবমিলিয়ে ৪২২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার ও ৪ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com