• সিলেট, রাত ১২:৫৫, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে মঙ্গলবার যে ৩০ এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
সিলেটে মঙ্গলবার যে ৩০ এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ

Manual4 Ad Code

সিলেটে মঙ্গলবার যে ৩০ এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এবং গাছ-পালার শাখা প্রশাখা কর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, বিউবো, সিলেট কর্তৃক উন্নয়নমূলক কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের আওতাধীন সমূহের লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual8 Ad Code

সোমবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual8 Ad Code

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ সিলেট থেকে জানানো হয়েছে, জরুরি মেরামত ও সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজের জন্য মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীনের বিদ্যুৎ বন্ধ থাকবে। ১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশের এলাকা সমূহ। ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকা সমূহ। ১১ রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া, ও আশপাশ এলাকায়। ১১ কেভি কুমারপাড়া ফিডারের আওতাধীন যতরপুর, মিরাবাজার, উদ্দীপন, আগপাড়া, মৌসুমী আগপাড়া, ঝেরঝেরিপাড়া ও আশপাশ এলাকায়। ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন উপশহর ব্লক এ, বি, সি, ডি, এবিসি পয়েন্ট, তেররতন, সৈয়দানীবাগ, সাদারপাড়া এবং আশপাশের এলাকাসমূহ।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

নিরাপত্তার স্বার্থে ওই সময় লাইনকে চালু বলেই গণ্য করতে বলা হয়েছে। যাতে কেউ অসাবধানতাবশত দুর্ঘটনায় না পড়েন। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com