• সিলেট, রাত ২:৪৮, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপ ভ্যান কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপ ভ্যান কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ

Manual3 Ad Code

পিকআপ ভ্যান কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ

মৌলভীবাজার প্রতিনিধি

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

 

নিহতরা হলেন, ড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দুজন বন্ধু।

 

জানা যায়, মোটরসাইকেল নিয়ে তারা দুজনই কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে তারা দুজনেই ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই এলাকায় ঘন কুয়াশা থাকায় সড়কে যানবাহন চলাচল ছিলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া দুর্ঘটনার সময় পিকআপ ও মোটরসাইকেল উভয় যানবাহনেরই গতি তুলনামূলক বেশি ছিল বলে জানান তারা।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com