• সিলেট, রাত ৯:২৫, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ মাসে যত অ*স্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৯

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫
১৪ মাসে যত অ*স্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৯

Manual3 Ad Code

১৪ মাসে যত অ*স্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক

গত ১৪ মাসে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েকটি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করতে সক্ষ হয়েছে র‌্যাব-৯।

 

Manual7 Ad Code

ধারাবাহিক অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসাবে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে তারা।

 

Manual8 Ad Code

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

Manual2 Ad Code

 

তারা জানায়, মঙ্গলবার রাত পৌণে ১১টার দিকে কোম্পানীগঞ্জের বুড়িডহর পিয়াইন ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী রিভলবার, ১টি ইলেক্ট্রিক ডেটোনেটোর, ১টি সেফটি ফিউজ ও ১টি নিউজেল ইমালসন এক্সপ্লোসিভ উদ্ধার করা হয়েছে। তবে এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Manual1 Ad Code

 

এ ব্যাপারে একটি জিডি দায়ের করে উদ্ধারকৃত আলামতগুলো সিলেটের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে র‌্যাব-৯ সদস্যরা নিজেদের দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে ২৮টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউণ্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, ১টি সাউণ্ড গ্রেনেড, বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ মোট ২০টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com