• সিলেট, রাত ৯:৩২, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদি হ ত্যা মামলার চার্জশিট আগামী ১০ দিনের মধ্যেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫
হাদি হ ত্যা মামলার চার্জশিট আগামী ১০ দিনের মধ্যেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual4 Ad Code

হাদি হ ত্যা মামলার চার্জশিট আগামী ১০ দিনের মধ্যেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যা মামলার বিচার সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে অনেক গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বিধায় বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, তা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। ৭ জানুয়ারির মধ্যে আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে।

Manual4 Ad Code

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান যৌথ অভিযানের তথ্য দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‌‘অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২’ এর আওতায় ব্যাপক সাফল্য পাওয়া গেছে। গত ১৭ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এই অপারেশনের মাধ্যমে মোট ৯ হাজার ৯৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না। সরকার এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সম্পূর্ণ বদ্ধপরিকর। দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Manual2 Ad Code

বিডি প্রতিদিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com