• সিলেট, রাত ৪:২২, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আ ট ক চার চো র, উদ্ধার চার মোবাইল

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫
সিলেটে আ ট ক চার চো র, উদ্ধার চার মোবাইল

Manual4 Ad Code

সিলেটে আ ট ক চার চো র, উদ্ধার চার মোবাইল

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

সিলেটে মোবাইল চোর সিন্ডিকেটের চার সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি চোরাই ফোন।

রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে কোতোয়ালী থানার আওতাভূক্ত সোবহানীঘাট ফাঁড়ি পুলিশ তাদেরকে আটক করে।

Manual1 Ad Code

আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের মৃত রইছ আলীর ছেলে রমজান আলী (২৮), সুনামগঞ্জ সদরের আলমপুর দক্ষিণ হাঁটির মৃত উস্তার আলীর ছেলে এখলাছুর রহমান (৪১), একই এলাকার বড়পাড়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে নূর মিয়া (৫০) ও মকবুল মিয়া (৫০)। আটককৃতরা সিলেট শহরের বিভিন্ন স্থানে বসবাস করতো।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে চোরাই ফোনসহ রমজান আলীকে আটক করা হয়।

Manual3 Ad Code

তার দেওয়া তথ্যমতে দক্ষিণ সুরমার স্টেশন রোডস্থ হোটেল সায়মনে অভিযান চালিয়ে আটক করা হয় এখলাছুর রহমানকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মকবুল মিয়া ও নূর মিয়াকে আটক করা হয়।

সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com