• সিলেট, রাত ৯:৩৮, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন অনুষ্ঠানে আমরা সম্পূর্ণ প্রস্তুত : ড. ইউনূস

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
নির্বাচন অনুষ্ঠানে আমরা সম্পূর্ণ প্রস্তুত : ড. ইউনূস

Manual3 Ad Code

নির্বাচন অনুষ্ঠানে আমরা সম্পূর্ণ প্রস্তুত : ড. ইউনূস
বিদায়ি সাক্ষাৎ মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্সের

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আমরা পুরোপুরি প্রস্তুত। নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

Manual5 Ad Code

গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলেছে, সাক্ষাৎকালে আসন্ন ফেব্রুয়ারির সংসদীয় নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের শুরু করা শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। জ্যাকবসন একটি ঘটনাবহুল বছর পার করে দেশে ফিরে যাচ্ছেন। তিনি বিদায়ী সাক্ষাতে গত ১৭ মাস ধরে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারির নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তাঁর সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, সংসদ নির্বাচন ও গণভোট উভয়ের সাফল্য নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি চলছে।

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের প্রশংসা করেন এবং বিশেষ করে সত্যিকারের উল্লেখযোগ্য ও অসাধারণ শ্রম আইনের প্রশংসা করে বলেন, এগুলো বাংলাদেশে বৃহত্তর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করবে। তিনি পূর্ববর্তী সরকারের অধীনে দেশের শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা ৪৬টি মামলার মধ্যে ৪৫টি প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন। জবাবে প্রধান উপদেষ্টা নতুন শ্রম অধ্যাদেশকে একটি ‘চমৎকার আইন’ হিসেবে বর্ণনা করে বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় শ্রমিক কর্মীরা অন্তর্বর্তী সরকারের সংস্কার ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুমোদনকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছেন। তারা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য অর্থায়নের বিষয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্যাম্পে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী মানবিক সহায়তা প্রদানকারী একক বৃহৎ দেশ হিসেবে রয়ে গেছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তাঁর বছরব্যাপী মেয়াদে ‘গুরুত্বপূর্ণ কাজ’ এবং ‘বাংলাদেশের বন্ধু’ হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সফরের আমন্ত্রণ জানান।

Manual1 Ad Code

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com