• সিলেট, বিকাল ৩:৫৬, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শিশুদের নিয়ে সাংবাদিকতা কর্মশালা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
সিলেটে শিশুদের নিয়ে সাংবাদিকতা কর্মশালা

Manual6 Ad Code

সিলেটে শিশুদের নিয়ে সাংবাদিকতা কর্মশালা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

 

সিলেটে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু হয়েছে। এতে ২০ জন নবাগত শিশু সাংবাদিক অংশ নিয়েছেন। ‘শিশুর চোখে শিশুর গল্প’ প্রতিপাদ্যকে নিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নগরীর হোটেল নির্ভানা ইনের হল রুমের উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।

Manual4 Ad Code

 

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করে।

 

শিশুদের উদ্দেশে পদ্মাসন সিংহ বলেন, ‘আমরা ছোট বেলায় সাংবাদিকতা বিষয়ক এ রকম প্রশিক্ষণ পাইনি, তোমরা প্রশিক্ষণ পেয়ে নিজেকে ভালোভাবে গড়ে তুলতে পারবে। তোমরা ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে। তোমরা এই শিশু সাংবাদিকতার মাধ্যমে বাল্যবিবাহ বন্ধে কাজ করতে পারবে। বাল্য বিবাহের তথ্যটা ঠিক জায়গাতে পাঠাতে পারবে। সেইসঙ্গে সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে।’

 

Manual4 Ad Code

তিনি বলেন, ‘গণমাধ্যম হলো একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়। গণমাধ্যমে ভালো খবর দেখে রাষ্ট্র বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়তে পারবে; যা তোমাদের ভবিষ্যতে কাজ দেবে। আমাদের সবসময় বস্তুনিষ্ঠভাবে লিখতে হবে।’

 

Manual3 Ad Code

 

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন- হ্যালোর সিলেট জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি বাপ্পা মৈত্র। প্রশিক্ষক হিসেবে আছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক ডেস্কের সহ-সম্পাদক তনুশ্রী বিশ্বাস।

Manual6 Ad Code

 

কর্মশালার প্রথম দিন শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, তথ্য যাচাই, সংবাদ ও ফিচার লেখা, সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধানসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com