• সিলেট, সকাল ৮:০১, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষ কথা বলবে জকিগঞ্জ-কানাইঘাটবাসী : চাকসু মামুন

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫
শেষ কথা বলবে জকিগঞ্জ-কানাইঘাটবাসী : চাকসু মামুন

Manual1 Ad Code

শেষ কথা বলবে জকিগঞ্জ-কানাইঘাটবাসী : চাকসু মামুন

কানাইঘাট প্রতিনিধি

দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে রাজনৈতিক চাপের ফল বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ, যিনি রাজনৈতিক অঙ্গনে ‘চাকসু মামুন’ নামে পরিচিত।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

তিনি বলেছেন, দলীয় সিদ্ধান্ত তাঁকে থামাতে পারবে না,নিজের ভবিষ্যৎ রাজনীতির শেষ সিদ্ধান্ত দেবেন জকিগঞ্জ-কানাইঘাটের জনগণই।

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাসে চাকসু মামুন এসব কথা বলেন।

 

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, এমন সিদ্ধান্ত যে আসতে পারে, তা না জেনেই তিনি নির্বাচনে দাঁড়াননি। দল থেকে বহিষ্কার করা গেলেও মানুষের বিবেক ও চেতনাকে বহিষ্কার করা যায় না বলেও তিনি মন্তব্য করেন।

 

তিনি আরও বলেন, দেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং গণতান্ত্রিক আন্দোলনে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের দিনে নিজের দলের কিছু নেতার এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ তিনি রাজনৈতিক জীবনের ৪৫ বছরের অভিজ্ঞতা থেকে ভালোভাবেই অনুধাবন করেন।

Manual1 Ad Code

স্ট্যাটাসে তিনি বলেন, রাজনীতি কখনো সরল রেখায় চলে না। সংগ্রামের জীবন বেছে নেওয়ার দিন থেকেই তিনি জানতেন, এই পথ সহজ নয়।

Manual7 Ad Code

 

তবুও তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের সর্বস্তরের মানুষ ইনশাআল্লাহ প্রমাণ করবে-একজন রাজনীতিবিদকে বহিষ্কার করা গেলেও মানুষের বিবেক ও চেতনাকে কখনো বহিষ্কার করা যায় না।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com