• সিলেট, দুপুর ১২:০৯, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫
সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

Manual8 Ad Code

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

স্পোর্টস ডেস্ক

Manual1 Ad Code

খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে লাখো মানুষ অংশ নিয়েছেন। একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে অনুষ্ঠিত এই জানাজায় বিপিএলের ব্যস্ততায় থাকা অনেক খেলোয়াড় ও সাংবাদিক অংশ নেন।

 

Manual3 Ad Code

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি বিবৃতি দেয় বিসিবি। বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত।’

 

Manual4 Ad Code

বিসিবি জানায়, প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন হয়। খেলাটির বিস্তার ঘটে। এর মাধ্যমেই আজকের সাফল্যের পথ তৈরি হয়।

Manual6 Ad Code

 

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই শোকের সময়ে বিসিবি পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com