• সিলেট, রাত ৩:০৮, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার

Manual2 Ad Code

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ইতিবাচক গতি দেখা যাচ্ছে। সর্বশেষ হিসাবে বাংলাদেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৮৬ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার।

Manual6 Ad Code

বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের এই পরিমাণের বিপরীতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১৭ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ৭৯৮ দশমিক ৩২ মিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ হাজার ১১২ দশমিক ৩০ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। এই হিসাব পদ্ধতিই বর্তমানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানদণ্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বিডি-প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com