• সিলেট, রাত ৩:০২, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিটিআরসি ভবনে ভা ঙ চু র, আ ট ক ৩০-এর বেশি

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬
বিটিআরসি ভবনে ভা ঙ চু র, আ ট ক ৩০-এর বেশি

Manual6 Ad Code

বিটিআরসি ভবনে ভা ঙ চু র, আ ট ক ৩০-এর বেশি

Manual4 Ad Code

নিউজ ডেস্ক

Manual8 Ad Code

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক করার অংশ হিসেবে এনইআইআর চালুর সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টার পর মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরে বিক্ষোভকারীদের আটক করা হয়।

Manual4 Ad Code

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, ‘ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। ইটপাটকেল ছুড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’

হামলার সময় বিটিআরসির মসজিদের কাঁচ ভেঙে যায়। ওই সময় সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা যুগান্তরকে জানান, ‘হঠাৎ করে ভাঙচুর শুরু হয়েছে। রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী অবস্থান নিয়ে ভবনে ইটপাটকেল ছুড়ছে। এতে ভবনের বিভিন্ন কাঁচ ভেঙে গেছে। ছুটি হওয়ার পরও আমরা কেউ বের হতে পারছি না।’

Manual1 Ad Code

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com