• সিলেট, রাত ৯:৫১, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেলেন মোহাম্মদ আরশাদুর রউফ

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬
অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেলেন মোহাম্মদ আরশাদুর রউফ

Manual5 Ad Code

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেলেন মোহাম্মদ আরশাদুর রউফ

অনলাইন রিপোর্ট

Manual8 Ad Code

আইন ও বিচার বিভাগ থেকে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব প্রদান করেছেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে।

Manual6 Ad Code

এর আগে, গত ৮ আগস্ট দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। ব্যক্তিগত কারণ উল্লেখ করে গত ২৭ ডিসেম্বর তিনি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র জমা দেন। গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ভোট দেবেন। তিনি ইতিমধ্যে বিএনপি-মনোনীত প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত ১৩ আগস্ট মোহাম্মদ আরশাদুর রউফসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। অপর দুজন হলেন মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা ও মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)। তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল যে, রাষ্ট্রপতি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এই পদে অধিষ্ঠিত থাকবেন।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com