• সিলেট, সকাল ৯:৫৯, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে : সিলেটে রিজওয়ানা হাসান

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে : সিলেটে রিজওয়ানা হাসান

Manual3 Ad Code

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে : সিলেটে রিজওয়ানা হাসান

 

নিউজ ডেস্ক

 

Manual6 Ad Code

 

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হোক- এটাই আমাদের প্রত্যাশা। সরকার এবং গণমাধ্যম একসঙ্গে মিলে ভোটের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো মোকাবেলায় জনমত গড়ে তুলতে পারে।

তিনি বলেন, অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে। যেখানে সরকারের কোনো পক্ষের কোনো অবস্থান নেই। মানুষ নির্ভয়ে জেনে-বুঝে ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেসক্লাবে পিআইবি আয়োজিত ‘নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ’ উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

এ সময় রিজওয়ানা হাসান বলেন, আমরা যে ভোটের আয়োজনটা করছি, মনে রাখতে হবে প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতনের ফলে। একটা স্বৈরাচারী শাসনব্যবস্থা যখন থাকে, তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে। মনস্তত্ত্বও ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এ নির্বাচনটা আয়োজন করছি একটা গণঅভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে। সে বাধাগুলো আমাদের মোকাবেলা করতে হবে। আমার তো মনে হয়, পরাজিত শক্তির পক্ষে কোনো রকমেরই জনমত নেই। যেখানে কোনো রকমের জনমত না থাকে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে আমরা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারব।

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য সচিব মাহনুবা ফারজানা এবং সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস উন নূর।

এর আগে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপদেষ্টার একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন তিনি। রাত ১০টা ১৫ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছে সেখানে রাত্রিযাপন করবেন।

Manual8 Ad Code

পরদিন শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটির ‘৪র্থ সমাবর্তন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

Manual5 Ad Code

এ দিন দুপুর ২টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৪ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত দিনব্যাপী নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। কর্মশালায় মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম, হিন্দু পুরোহিত সম্প্রদায়, কলেজ অধ্যক্ষ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন।

এরপর বিকেল সাড়ে ৪টায় নির্বাচন উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে অংশ নেবেন উপদেষ্টা। সফরের শেষ পর্যায়ে রাত সাড়ে ৮টায় সার্কিট হাউস ত্যাগ করে রাত ৯টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com