• সিলেট, বিকাল ৫:১৪, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-২ আসন: যে কারণে মনোনয়ন বাতিল হল ইলিয়াস পুত্র আবরারসহ দুজনের

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
সিলেট-২ আসন: যে কারণে মনোনয়ন বাতিল হল ইলিয়াস পুত্র আবরারসহ দুজনের

Manual4 Ad Code

সিলেট-২ আসন: যে কারণে মনোনয়ন বাতিল হল ইলিয়াস পুত্র আবরারসহ দুজনের

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ নির্বাচনে সিলেট-২ আসনে কাগজপত্রে অমিল ও এক শতাংশের স্বাক্ষর ভুয়া প্রমাণিত হওয়ার কারণে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ত্রয়োদশ নির্বাচনে সিলেট-২ আসনে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছেলে ও স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াসের মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর ভুয়া প্রমাণিত হয় এবং তিনি প্রবাসী থাকার ফলে তার মনোনয়ন বাতিল করা হয়।

Manual3 Ad Code

 

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদের কাগজপত্রে অমিল থাকার কারণে তারও মনোনয়ন বাতিল করা হয়েছে।

 

Manual1 Ad Code

প্রসঙ্গত, লুনার স্বামী ও আবরারের বাবা এম ইলিয়াস আলী ২০০১-২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০১০ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী ঢাকার ডিওএইচএস এলাকা থেকে মধ্যরাতে তিনি ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com