• সিলেট, রাত ২:৪১, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে হযরত শাহজালাল ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬
সিলেটে হযরত শাহজালাল ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

Manual6 Ad Code

 

সিলেটে হযরত শাহজালাল ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

সিলেটে হযরত শাহজালাল ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৪ জানুয়ারি) বাদ আসর প্রথমে হযরত শাহজালাল ও পরে হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারত করেন।

Manual8 Ad Code

এসময় তিনি সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া উর রহমানসহ দলীয় সব মৃত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ জাতি ও আগামী নির্বাচনে দলের সার্বিক সাফল্যের জন্য মোনাজাত করেন।

Manual4 Ad Code

বিএনপি মহাসচিবের সাথে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা ও সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

 

Manual8 Ad Code

উল্লেখ্য, সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রাতেই তার ঢাকায় ফেরার কথা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com