• সিলেট, সকাল ৬:৪৯, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপে ভারত থেকে ম্যাচ সরাতে আইসিসিকে চিঠি বিসিবির

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬
বিশ্বকাপে ভারত থেকে ম্যাচ সরাতে আইসিসিকে চিঠি বিসিবির

Manual5 Ad Code

বিশ্বকাপে ভারত থেকে ম্যাচ সরাতে আইসিসিকে চিঠি বিসিবির
স্পোর্টস ডেস্ক

Manual6 Ad Code

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বোর্ড।

Manual3 Ad Code

আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ সিদ্ধান্তের কথা জানায়। এর আগে বিকেলে বিসিবির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ ও বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বোর্ড পরিচালকরা।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে গুরুতর সংশয় তৈরি হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, এই মুহূর্তে জাতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো নিরাপদ নয়।

Manual6 Ad Code

এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইতোমধ্যে টুর্নামেন্ট আয়োজক সংস্থা আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে ভারতের ভেন্যুতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com