• সিলেট, দুপুর ১২:৩৪, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় বিটিআরসি ভবনে হা ম লা, সিলেট থেকে গ্রে প্তা র শুভ

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬
ঢাকায় বিটিআরসি ভবনে হা ম লা, সিলেট থেকে গ্রে প্তা র শুভ

Manual2 Ad Code

ঢাকায় বিটিআরসি ভবনে হা ম লা, সিলেট থেকে গ্রে প্তা র শুভ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় বিটিআরসি ভবনে হামলার ঘটনায় সিলেটে শুভ নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual3 Ad Code

 

রবিবার (৪ জানুয়ারি) রাত পৌণে ২টার দিকে (শনিবার দিবাগত রাত) সিলেটের পূর্ব জিন্দাবাজারস্ত বারুতখানা পয়েন্ট সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের সামনা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

 

শুভর পুরো নাম মো. ইফ্ফাদ জামান শুভ। তিনি নগরীর মিরাবাজার এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।

 

র‌্যাব জানায়, বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলনের এক পর্যায়ে গত ১ জানুয়ারি বিকাল সাড়ে ৩টার সময় ঢাকার শেরেবাংলানগর থানাধীন আগারগাঁও এলাকার বিটিআরসি ভবনে হামলা চালায় আন্দোলনকারীরা। এক পর্যায়ে তরার বিটিআরসি ভবনে হামলা চালিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতিসাধন করে।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

এ ঘটনায় এজাহারনামীয়সহ ৫/৬শ’ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং সিলেট থেকে শুভকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তাকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com