ঝোপ থেকে ২ বস্তা অ স্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
এবার ঝোপ থেকে ২টি বস্তায় রাখা অস্ত্র উদ্ধার করেছে র্যাব। এসকল এয়ারগান নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে র্যাবের ধারণা। তবে অভিযানের সময় র্যাব কাউকে আটক করতে পারেনি।
রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন লচনা ইউপির সাতগাঁও গ্রামের একটি ঝোপ থেকে এয়ারগানগুলো উদ্ধার করা হয়।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে র্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অভিযান চলাকালে এয়ারগানগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া না গেলেও র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত ১১টি এয়ারগান জিডি মূলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।