• সিলেট, রাত ১০:০৫, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আপিল জমা দিয়েছি, আইনি লড়াই চালিয়ে যাব : তাসনিম জারা

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
আপিল জমা দিয়েছি, আইনি লড়াই চালিয়ে যাব : তাসনিম জারা

Manual4 Ad Code

আপিল জমা দিয়েছি, আইনি লড়াই চালিয়ে যাব : তাসনিম জারা

অনলাইন ডেস্ক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা জমা দিয়েছেন তাসনিম জারা।

Manual8 Ad Code

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার নির্বাচন কমিশন ভবনের ঢাকা অঞ্চলের বুথে আপিল জমা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এ নেত্রী।

আপিল প্রক্রিয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। সেটি গ্রহণ হয়নি। তাই আমরা আপিল করছি এবং আমরা আইনি লড়াই চালিয়ে যাব।

তিনি বলেন, আপনারা দেখেছেন, একদম দেড় দিনের মাথায় প্রায় ৫ হাজার মানুষ স্বতস্ফূর্তভাবে আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন। তো এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। যারা সই করেছেন এত অল্প সময়ে, উনারা চান আমি যেন নির্বাচনে কনটেস্ট করতে পারি। তো সেজন্য আমরা আপিল করেছি। এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব।

Manual8 Ad Code

আপিলে জয় পেয়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনীম জারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী আরমান হোসেন।

গত ৩ জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা। ওই সময় তিনি বলেছিলন, নির্বাচন কমিশন মনোনয়ন বাতিলের কারণ হিসাবে জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীদের ওই আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। এই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের চেয়েও আমি প্রায় ২০০ বেশি স্বাক্ষর জমা দিয়েছি।

তিনি বলেন, সেখান থেকে নির্বাচন কমিশন ১০ জনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন, তার মধ্যে ৮ জনের তথ্য সঠিক পেয়েছেন, বাকি ২ জনের সত্যতা পাওয়া গেছে। তবে ওই দুইজন ঢাকা-৯ এর ভোটার নন, ওই দুইজন জানতেন ঢাকা-৯ এর ভোটার তারা। তাদের ঠিকানা খিলগাঁও হলেও এলাকার কিছু অংশ ঢাকার আরেকটি আসনের সঙ্গে যুক্ত।

Manual6 Ad Code

গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ওইদিন সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্রপ্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে ভোটের লড়াইয়ে অংশ নেবেন তিনি।

বিডি প্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com