• সিলেট, সন্ধ্যা ৭:০৬, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এইচএসসির পরীক্ষার ফরম পূরণের তারিখ ফের পরিবর্তন

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬
এইচএসসির পরীক্ষার ফরম পূরণের তারিখ ফের পরিবর্তন

Manual4 Ad Code

এইচএসসির পরীক্ষার ফরম পূরণের তারিখ ফের পরিবর্তন
অনলাইন ডেস্ক

 

চলতি বছরের এইচএসসি ফরম পূরণের তারিখ ফের পরিবর্তন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ। এর আগে, আরও দুই বার ফরম পূরণের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বোর্ড।

Manual3 Ad Code

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।

Manual1 Ad Code

এতে বলা হয়, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের ৪/১/২০২৬ সালের বিজ্ঞপ্তিটি বাতিল করা হলো। বিষয়টি অতীব জরুরি।

Manual2 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com