• সিলেট, বিকাল ৫:০১, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে চ্যালেঞ্জ থাকলেও মোকাবিলায় প্রস্তুত প্রশাসন- শরফ উদ্দিন আহমদ চৌধুরী

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
নির্বাচনে চ্যালেঞ্জ থাকলেও মোকাবিলায় প্রস্তুত প্রশাসন- শরফ উদ্দিন আহমদ চৌধুরী

Manual3 Ad Code

সাক্ষাৎকার – শরফ উদ্দিন আহমদ চৌধুরী
নির্বাচনে চ্যালেঞ্জ থাকলেও মোকাবিলায় প্রস্তুত প্রশাসন- শরফ উদ্দিন আহমদ চৌধুরী
ওয়াজেদ হীরা

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনে ভোট উৎসব হবে। দলে দলে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন এবং নির্বিঘ্নে ভোট দেবেন। সে পরিবেশ বজায় থাকবে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ থাকলেও তা মোকাবিলায় প্রশাসনের সব প্রস্তুতি আছে। একটি সুন্দর ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে মাঠ প্রশাসন প্রস্তুত রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের কার্যক্রম পুরোদমে শুরু হয়ে গেছে। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাইবাছাই আমরা সম্পন্ন করেছি। এর মধ্যে যারা বাদ পড়েছেন তাদের অনেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। কারও আপিল মঞ্জুর হলে আমরা সেটি বৈধ তালিকায় যুক্ত করব। এই মুহূর্তে প্রিসাইডিং, পোলিং অফিসারদের ট্রেনিং, পোস্টাল ব্যালটসহ অন্যান্য বিষয়ে কাজ করছি। ঢাকা বিভাগের মাঠ প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা ঢাকা সিটি করপোরেশনের ১৩টি আসনের রিটার্নিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকা বিভাগের সংসদীয় আসনগুলোর মাঠ প্রশাসনের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা বিভাগে ৭৯টি ও ঢাকা মহানগরে ১৫টি আসন আছে। এর মধ্যে ঢাকা মহানগরের ১৩টি আসনে আমাকে রিটার্নিং অফিসার করা হয়েছে। পুরো মাঠ প্রশাসন ভোট আয়োজন করতে প্রস্তুত। নতুন ডিসি-ইউএনওরা মাঠে গেছেন এবং ভোটের পুরো প্রস্তুতি নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে যে সব প্রস্তুতি থাকা দরকার তা পুরোটাই আছে, কোনো রকম অসুবিধা মনে করছি না। একই সঙ্গে প্রার্থীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি মনোনয়নের শুরু থেকেই।

নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে জানতে চাইলে বিভাগীয় কমিশনার বলেন, প্রতিটি নির্বাচনেই কম বেশি চ্যালেঞ্জ থাকে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের প্রস্তুতিও থাকে। একটা বিষয় হলো- দীর্ঘদিন মানুষের মনে ভোট নিয়ে নানা প্রশ্ন ছিল। বিগত সময়ে অনেক ভোটার ঠিকমতো ভোট দিতে পারেনি। এ বছর আমরা প্রত্যাশা করি, মানুষ ব্যাপক হারে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। বিশেষ করে তরুণ ভোটাররা ভোট দিতে খুবই উদগ্রিব। বিভিন্ন সময় মতবিনিময়ে দেখেছি, তরুণদের মধ্যে ভোট নিয়ে আগ্রহটা প্রবল। বিশেষ করে ১৮ থেকে ৩৩ বছর বয়সিরা ব্যাপক আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে যাবে। অনেকে হয়তো এবারই প্রথম ভোট দেবে। তরুণদের পাশাপাশি সাধারণ মানুষের ভোট কেন্দ্রে ব্যাপক উপস্থিতি থাকবে। তিনি বলেন, মানুষ চায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক। ইতোমধ্যেই কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। খুব দ্রুতই এসব নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা মনে করি নির্বাচনের সময় পুরো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে। চ্যালেঞ্জও আছে কিছু। যেমন যেসব অস্ত্র খোয়া গেছে সেগুলো এখনো পুরো উদ্ধার হয়নি। আরেকটা বিষয় যেটা গণমাধ্যমেও প্রকাশ হয়েছে, অনেকে ভোট বানচালের চেষ্টা করতে পারে সেটাও একটা চ্যালেঞ্জ। তবে ভোট বানচালের চেষ্টা হলে আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি। নতুন বিষয় আছে গণভোট। এই গণভোটের জন্য মানুষকে প্রস্তুত করাও চ্যালেঞ্জ। এটা মানুষের জন্য নতুন অভিজ্ঞতা। চারটি প্রশ্ন আছে গণভোটে। এটি নিয়ে মানুষকে ব্যাপকভাবে বোঝানো দরকার। এসব নিয়েও কাজ করছি আমরা। এবার পোস্টাল ব্যালটের বিষয়টা নতুন। আমরা এসব নিয়ে কাজ করছি। প্রধান উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচন হবে ঐতিহাসিক। এ প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, অবশ্যই এটি ঐতিহাসিক নির্বাচন হবে। আগামীর নির্বাচন নিয়ে আমি খুবই আশাবাদী। ইতোমধ্যেই সব ডিসি, এসপি, ডিআইজিদের নিয়ে ইসির সভা হয়েছে। তাতে সব রিটার্নিং অফিসাররাও ছিলেন। সবাই আশাবাদী যে তারা ঐতিহাসিক নির্বাচনের অংশ হতে যাচ্ছেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইন প্রয়োগ করতে যেন দ্বিধা না করি এরকম নির্দেশনা আছে ইসির। আইনশৃঙ্খলার ব্যত্যয় হলে কোনো ছাড় দেওয়া হবে না, যে যেই হোক। ঢাকার ১৩টি আসনের এই রিটার্নিং অফিসার বলেন, নির্বাচনের মাঠে সব দলের জন্য সমআচরণ করা হবে। এখানে কোনো ছোট বড় দল দেখা হবে না। প্রতীক বরাদ্দ হলে প্রচার কার্যক্রম শুরু হবে। আমরা সব প্রার্থীদেরই বলছি যেন আচরণ বিধি মেনে চলেন। না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেখানে কোনো দল বা ব্যক্তি দেখা হবে না। আমার মনে হয়, ভোটের জন্য জনগণও প্রস্তুত আছে। জনগণ আমাদের মানে প্রশাসনের পাশে আছে। একটি অবাদ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে পারব। একটা ভোটের উৎসব হবে সে প্রস্তুতিটাই নিচ্ছি প্রশাসন থেকে।

বিডি প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com