• সিলেট, দুপুর ২:২৭, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসাব্বির হ ত্যা : শনিবার দেশব্যাপী বি ক্ষো ভ কর্মসূচি স্বেচ্ছাসেবক দলের

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
মুসাব্বির হ ত্যা : শনিবার দেশব্যাপী বি ক্ষো ভ কর্মসূচি স্বেচ্ছাসেবক দলের

Manual4 Ad Code

মুসাব্বির হ ত্যা : শনিবার দেশব্যাপী বি ক্ষো ভ কর্মসূচি স্বেচ্ছাসেবক দলের
অনলাইন ডেস্ক

 

দুবৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কার্যালয়ের সামনে মুসাব্বিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের আগে মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে আগামী শনিবার (১০ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল।

Manual2 Ad Code

এদিকে, মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বাসায় ফেরার সময় কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের একটি গলিতে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

বিডি-প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com