• সিলেট, রাত ১:৪৬, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এমসি কলেজ এলাকায় যে দিনগুলোতে নি ষি দ্ধ মিছিল-সমাবেশ

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬
এমসি কলেজ এলাকায় যে দিনগুলোতে নি ষি দ্ধ মিছিল-সমাবেশ

Manual6 Ad Code

এমসি কলেজ এলাকায় যে দিনগুলোতে নি ষি দ্ধ মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেট মহানগরীর এমসি কলেজ এলাকায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অন্তত ৮ দিন মিছিল সমাবেশ-নিষিদ্ধ করেছে পুলিশ।

 

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

Manual7 Ad Code

 

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষা শুরু হবে শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায়। এ অবস্থায় পরীক্ষা শুরুর ১ঘন্টা পূর্ব থেকে শেষ হওয়ার ১ ঘন্টা পর পর্যন্ত সরকারি মুরারিচাঁদ কলেজের (এমসি) ২০০ গজের মধ্যে মিছিল সভা সমাবেশ, গান-বাজনা, উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি হৈচৈ, ঢাক-ঢোল বা বাদ্যযন্ত্র বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদন যন্ত্র বহন বা ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, বর্শা ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইটপাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অবাঞ্চিত ব্যক্তিদের প্রবেশ ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরপ কোনো কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

Manual3 Ad Code

 

এরপর ১০, ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি, ৬, ২০ ও ২৭ ফেব্রæয়ারি এবং ৬ মার্চও পরীক্ষা অনুষ্টিত হবে একই সময়ে। ওই দিনগুলোতেও সকাল ৮ থেকে পরীক্ষা শেষের ১ঘন্টা পর পর্যন্ত একই নির্দেশনা জারি থাকবে।

 

এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com