• সিলেট, রাত ৯:০৭, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট বিভাগে ৭ শিক্ষানবিশ এএসপি বদলি

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬
সিলেট বিভাগে ৭ শিক্ষানবিশ এএসপি বদলি

Manual3 Ad Code

সিলেট বিভাগে ৭ শিক্ষানবিশ এএসপি বদলি

নিউজ ডেস্ক

বাংলাদেশ পুলিশের নবীন কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এবং ছয় মাসের বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবে ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে পদায়ন পেয়েছেন ৭ জন কর্মকর্তা।

Manual4 Ad Code

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে- সিলেট জেলায় মো. সরওয়ার ও জোসেফ মঞ্জুর চৌধুরী, মৌলভীবাজারে নিশাত বিনতে রায়হান, হবিগঞ্জে মো. আবু সাঈদ ও মো. সাখাওয়াত হোসন, সুনামগঞ্জে মো. ইমাম হোসেন ও কাঞ্চন কুমার দেব।

Manual6 Ad Code

বদলির আগে শিক্ষানবিশ এএসপি-রা রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৩ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পিআরবি ভলিউম-১ এর প্রবিধান-৭৯০ অনুযায়ী এ বাস্তব প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সম্মতি গ্রহণ করা হয়েছে।

বাস্তব প্রশিক্ষণে যুক্ত শিক্ষানবিশ এএসপি-রা বেতন-ভাতা সংশ্লিষ্ট বদলি হওয়া ইউনিট থেকে উত্তোলন করতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com