• সিলেট, সকাল ৮:১৬, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬
উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

Manual8 Ad Code

উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

Manual7 Ad Code

 

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তির অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এ বিষয়ে গেজেট জারি হবে।

Manual1 Ad Code

আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশে সংঘটিত কার্যাবলী থেকে জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিরোধ বলতে বোঝানো হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংঘটিত কার্যাবলীর দায়-দায়িত্ব থেকে জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

জুলাই ও আগস্টের সময়কালে সংঘটিত কার্যাবলী থেকে দায়মুক্তি দেওয়া হয়েছে জানিয়ে ড. আসিফ নজরুল বলেন, ইতিমধ্যে জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকলে সে মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেবে সরকার। এছাড়া এখন থেকে জুলাই গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নতুন কোনো মামলা করা যাবে না। তবে জুলাই ও আগস্টে রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি ও সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটে থাকলে সে ফৌজদারি মামলা থেকে রেহাই পাবে না।

Manual6 Ad Code

আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় যদি কোনো হত্যাকাণ্ড ঘটে থাকে, যেটার সঙ্গে জুলাই অভ্যুত্থান সম্পৃক্ত নয়, লোভের বশবর্তী হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে ও সংকীর্ণ স্বার্থে হত্যাকাণ্ড ঘটায়, এ আইনের মাধ্যমে তাঁকে দায়মুক্তি দেওয়া হবে না। এই আইনটি তাদের জন্য করা হয়নি। আইনটি করা হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংঘটিত কার্যাবলীর ক্ষেত্রে। সে কার্যাবলীতে যারা সমন্বিতভাবে জড়িত ছিল, তাদেরকে দায়মুক্তি দেওয়া হচ্ছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com