• সিলেট, বিকাল ৪:০০, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ প্রতিনিধিদলের, বাংলাদেশ ইতালি সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ প্রতিনিধিদলের, বাংলাদেশ ইতালি সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা

Manual1 Ad Code

সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ প্রতিনিধিদলের,
বাংলাদেশ ইতালি সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

 

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি অব স্টেটের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

Manual2 Ad Code

আন্ডার-সেক্রেটারি অব স্টেট বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প সক্ষমতা উন্নয়নে ইতালি সরকারের সম্ভাব্য সহায়তা প্রদানে আগ্রহ ব্যক্ত করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারির প্রশংসা করেন এবং আবেইতে শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

কঙ্গোগামী শান্তি মিশন সদস্যদের বিমানবাহিনী প্রধানের ব্রিফিং : বাংলাদেশ বিমানবাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট বানাটু-১৪, মনুস্কো, ডি আর কঙ্গো কন্টিনজেন্টের মোট ৬২ জন সদস্য প্রতিস্থাপন করেছে। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

Manual2 Ad Code

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকার এয়ার অধিনায়ক এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com