• সিলেট, রাত ৩:৩৭, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আ. লীগ নেতাকর্মীদের সকল মা ম লা আমি তুলে নেব: মুজিব

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
আ. লীগ নেতাকর্মীদের সকল মা ম লা আমি তুলে নেব: মুজিব

Manual4 Ad Code

আ. লীগ নেতাকর্মীদের সকল মা ম লা আমি তুলে নেব: মুজিব

শ্রীমঙ্গল প্রতিনিধি

Manual3 Ad Code

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের ধানের শীষের প্রাথী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, ‘সবাই জানেন দল-মত নির্বিশেষে আমি ভোটে আসছি। আমি বলেছি আওয়ামী লীগের নামে জায়গায় যে সব মামলা আছে আমি তা তুলে নিব।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর দুষ্কৃতকারীরা যে মামলা দিয়েছে। আগে আল্লাহ বাদে এই মামলাগুলো আমি উঠাইয়া নিব।’

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

শুক্রবার (২৩ জানুয়ারী) রাতে মৌলভীবাজার কালাপুর ইউনিয়ন এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

 

এছাড়াও গত রবিবার (২৫ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা বাগান এলাকায় জনসভায় তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে নেই, তাই স্বাধীনতার পক্ষের দল হিসেবে আমরা আছি। আপনারা আগে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, এখন আমাকে দেন। যদি কোনো দিন আওয়ামী লীগ আবার আসে, তখন অন্য চিন্তা করবেন কাকে ভোট দেবেন।’

মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আমি আগেও এই আসন থেকে একাধিকবার নির্বাচনে দাঁড়িয়েছিলাম। পরাজয় হয়েও আমি আপনাদের পাশে ছিলাম। আপনারা চা-বাগানের মানুষ নানা সমস্যায় ভুগছেন। আপনাদের শরীর দেখলেই বোঝা যায়, আপনারা কত কষ্টে আছেন। আমি সংসদে গেলে আপনাদের মজুরি বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও ভূমির অধিকারের বিষয় উন্নতি করব।’

Manual5 Ad Code

 

মৌলভীবাজার-৪ আসন চা বাগান অধ্যুষিত হওয়াতে প্রার্থীরা চা শ্রমিক ভোটাদের ওপর নির্ভার। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে একটি বড় অংশের ভোট চা-বাগানের। বিগত নির্বাচনে আওয়ামী লীগ ৩৫ বছর ক্ষমতায় ছিল।

 

জনসভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com