• সিলেট, রাত ৯:৫৩, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তাদিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শিবগঞ্জের নারী-শিশুরা

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
মুক্তাদিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শিবগঞ্জের নারী-শিশুরা

Manual6 Ad Code

মুক্তাদিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শিবগঞ্জের নারী-শিশুরা

নিউজ ডেস্ক

Manual2 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে আজ শনিবার (৩১ জাুনয়ারি) সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খা পুল এলাকা থেকে সকালে শুরু করে বিভিন্নস্থানে গণসংযোগ করেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

এসময় গণসংযোগ ও লিফলেট বিতরণে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রচারণাকালে বিভিন্ন এলাকায় নারী ও শিশুরা খন্দকার মুক্তাদিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাততালি দিয়ে তাকে স্বাগত জানান।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, সৈয়দ বাবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com