• সিলেট, সকাল ৭:৩২, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় র‍্যাবের অ ভি যা নে ৬টি এয়ারগান ও গু*লি উদ্ধার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬
কুলাউড়ায় র‍্যাবের অ ভি যা নে ৬টি এয়ারগান ও গু*লি উদ্ধার

Manual8 Ad Code

কুলাউড়ায় র‍্যাবের অ ভি যা নে ৬টি এয়ারগান ও গু*লি উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

Manual7 Ad Code

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা বাগান এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি দল মুরইছড়া চা বাগানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাগানের ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান ও গুলি সাধারণ ডায়েরি (জিডি) মূলে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com