• সিলেট, সন্ধ্যা ৬:০৩, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদ নির্বাচন : আচরণবিধি ভঙ্গের অভিযোগে ২১২ মামলায় জরিমানা ২৩ লাখ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬
সংসদ নির্বাচন : আচরণবিধি ভঙ্গের অভিযোগে ২১২ মামলায় জরিমানা ২৩ লাখ

Manual4 Ad Code

সংসদ নির্বাচন : আচরণবিধি ভঙ্গের অভিযোগে ২১২ মামলায় জরিমানা ২৩ লাখ

অনলাইন ডেস্ক

 

Manual2 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩৫৩টি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে ২১২টি মামলা দায়ের এবং ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।

Manual4 Ad Code

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ পরিচালক (অপারেশন্স) এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব মো. সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ২১২টি মামলা করেছেন। এসব মামলায় জরিমানা আদায় হয়েছে মোট ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা।

Manual5 Ad Code

অন্যদিকে, ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি বিভিন্ন অপরাধে ১৫টি অভিযোগের সংক্ষিপ্ত বিচার সম্পন্ন করেছে। এতে জরিমানা করা হয়েছে আরো ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

Manual6 Ad Code

মো. সাইফুল ইসলাম আর জানান, মোট ৩৪৪টি অভিযোগের মধ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ১৪৩টি। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অন্যান্য বিষয়ে অভিযোগ রয়েছে ২০১টি।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com