• সিলেট, ভোর ৫:৫৮, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানের শীষের বিজয় নিশ্চিতের পথে: এম এ মালিক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬
ধানের শীষের বিজয় নিশ্চিতের পথে: এম এ মালিক

Manual5 Ad Code

ধানের শীষের বিজয় নিশ্চিতের পথে: এম এ মালিক

প্রেস বিজ্ঞপ্তি

শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়নে সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী জনসংযোগ শুরু করে ১নং ওয়ার্ডে পথসভায় বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

 

 

তিনি দাবি করেন, জাতিসংঘসহ পশ্চিমা বিশ্ব, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ভারত ও চীনের বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণে উঠে এসেছে—আগামী নির্বাচনে বিএনপি ব্যাপকভাবে এগিয়ে রয়েছে এবং ধানের শীষের বিজয় নিশ্চিতের পথে।

Manual7 Ad Code

 

 

তিনি আরও বলেন, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার সাধারণ ভোটাররা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ধানের শীষে ভোট দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সমর্থনের কথাও উল্লেখ করেন। পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন ইসলামী দল ও আলেম সমাজ ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছে।

এম এ মালিক বলেন, “ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষ বিজয়ী হবে। দক্ষিণ সুরমা ও বালাগঞ্জবাসীর মূল্যবান ভোটে আমরা বিপুল ব্যবধানে জয়লাভ করব।” তিনি ভোটারদের কাছে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

Manual6 Ad Code

 

 

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা হবে। রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়সহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই এ উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

সভাপতিত্ব করেন সিলাম ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি সৈয়দ রোশন আলী, আরও উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরণ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, সহসভাপতি আকতার আলীসহ ১নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকসহ অসংখ্য জনতা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com