হবিগঞ্জ-২ আসনে ১০ কেন্দ্রের ফলাফলে ৫১৩০ ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী সাখাওয়াত হাসান
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ-২ আসনে ১০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আবু মনসুর সাখাওয়াত হাসান। খেলাফত মজলিস (দেয়ালঘড়ি) মাওলানা আব্দুল বাছিত আজাদের চেয়ে তিনি ৫ হাজার ১৩০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
হবিগঞ্জ-২ আসনে মোট ভোট কেন্দ্র ১৫০টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১০ টির। প্রাপ্ত ফলাফলে আবু মনসুর সাখাওয়াত হাসান বিএনপি (ধানের শীষ) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫৫৬ ভোট।
আর মাওলানা আব্দুল বাছিত আজাদ খেলাফত মজলিস (দেয়ালঘড়ি) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪২৪ ভোট।