সিলেটে ডিবির হাতে আ ট ক যুবক
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মিডিয়া সেল থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মো. কাওছার আহমদ (৩২)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাইল ইউনিয়নের ফেদারগাঁও গ্রামের মৃত আব্দুল সোবহানের ছেলে।
পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে জালালাবাদ থানার উপরপাড়া পয়েন্টের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় কাওছার আহমদকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসএমপির মিডিয়া সেল জানায়, এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়।
সিলেটভিউ২৪ডটকম