• সিলেট, রাত ৩:১৫, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হালাল ব্যবসা ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত করে: মাওলানা হাবিবুর

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫
হালাল ব্যবসা ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত করে: মাওলানা হাবিবুর

Manual6 Ad Code

হালাল ব্যবসা ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত করে: মাওলানা হাবিবুর

Manual6 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, হালাল ব্যবসাও ইবাদত। কারণ হালাল ব্যবসার মাধ্যমে আয়ের পাশাপাশি পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হয়। সমাজে হাজারো ভেজালের ভীড়ে মানুষ আসলটা খুঁজে পাচ্ছেনা। তাই আয়ের আগে ক্রেতাদেরকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে সবাই সততার সাথে তার দায়িত্ব পালন করবে। একটা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

তিনি শনিবার (৮ নভেম্বর) সিলেট নগরীর জিন্দাবাজার-চৌহাট্টা সংলগ্ন শ্যামলী মার্কেটে রাইট কেয়ার ফিজিওথেরাপি সেন্টার ও ন্যাচারাল মেডিসিন কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম ফয়সলের সভাপতিত্বে, মুনীর হোসাইন ও আব্দুল্লাহ আল মাসুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনও জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ও রাইট কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে চীফ এডভাইজার ডাঃ মোঃ ফজলুল হক সোহেল।

Manual2 Ad Code

মাওলানা সিদ্দিকুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মোতালেব ভিলা ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবী নজরুল ইসলাম সোয়েব, শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মনোয়ার হোসেন মুন্না, তানযিমুল উম্মাহ মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল আহাদ, আব্দুস শহীদ জোয়ারদার, ট্রাভেল ব্যবসায়ী আব্দুল হামিদ, হাসান আহমদ, শ্যামলী মার্কেট সমিতির সভাপতি নাজিম উদ্দিন রিপন ও সেক্রেটারী আশরাফ সিদ্দিকী ইমন, রাইট কেয়ার ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক শামসুর রহমান জাবাল, শিল্পী ও অভিনেতা ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী রাজিব, আমিনুল ইসলাম, শামসুজ্জামান মাহবুব, ব্যবসায়ী আবুল খায়ের মাহমুদ প্রমূখ।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com