• সিলেট, সন্ধ্যা ৬:৪৪, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করতে চান: ব্রিটিশ কাউন্সিলর মালিক

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৬
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করতে চান: ব্রিটিশ কাউন্সিলর মালিক

Manual1 Ad Code

প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করতে চান: ব্রিটিশ কাউন্সিলর মালিক

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, ওল্ডহাম-বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারী ও ওল্ডহাম সেন্টার মসজিদের ফাউন্ডার আব্দুল মালিক বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রত্যেক প্রবাসীই চান তাঁর জন্মভূমি বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাক এবং সবাই ভাল ও শান্তিতে থাকুক এরজন্য প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে আসছেন, ভবিষ্যতেও কাজ করে যেতে চান। এ ক্ষেত্রে সরকার ও সমাজের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

Manual6 Ad Code

তিনি বুধবার রাতে ‘করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিল’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামে ১২০টি সোলার লাইট ও ২৫ হাজার স্কয়ার ফিট পাকা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

Manual4 Ad Code

যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহিমের সভাপতিত্বে ও করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিলের স্টিয়ারিং কমিটির সদস্য মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবুল খয়ের আলী, ফরিদ মিয়া, মোহাম্মদ আলী ফারহান, হযরত ওমর-ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক মরতুজ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের। বক্তব্য রাখেন আব্দুল গণি, আজমন্দর আলী, মছদ্দর আলী, সিরাজুল হক, কয়ছর উদ্দিন, ফখর উদ্দিন, ফজর উদ্দিন সাগর, বদরুল আমিন, আব্দুল জব্বার, ফয়জুল হক, আশিক মিয়া, লিলু মিয়া, শামীম মিয়া, হাসান মিয়া, খালিক মিয়া।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাজমুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন আশিকুর রহমান এবং শেষে মোনাজাত পরিচালনা করেন করপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল ওয়াকে।

উল্লেখ্য, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে করপাড়া গ্রামের উন্নয়নে প্রতিষ্ঠিত হয় করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিল। সংগঠনটি গ্রামের বিভিন্ন সড়কে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ১২০টি অত্যাধুনিক সোলার লাইট ও গ্রামের ভিতরের ৩টি সড়কে প্রায় ২৫ হাজার স্কয়ার ফিটের পাকা রাস্তা নির্মাণের এক মহতি উদ্যোগ গ্রহন করেছেন। যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com