• সিলেট, সন্ধ্যা ৬:৪৯, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি সফলে টিম-৪-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৬
বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি সফলে টিম-৪-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি সফলে টিম-৪-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত র‍্যালি সফল করতে ছয়টি ওয়ার্ড নিয়ে গঠিত টিম-৪-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।

 

Manual8 Ad Code

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, মঞ্জুরুল হাসান মঞ্জু, মতিউল বারী খোরশেদ ও নাদির খান; জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ লাকী।

Manual1 Ad Code

 

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির উপদেষ্টা হাজী সাদিকুর রহমান ও হারুন আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুল মুমিন ও মতিউর রহমান শিমুল, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জমির উদ্দিন, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সাকের আহমদ, ২০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ ফরহাদুজ্জামান শিপার এবং ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খবির আহমদ নুনুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সভায় আগামী ৭ নভেম্বর সিলেট মহানগর বিএনপি আয়োজিত র‍্যালি সফল করতে টিম-৪-এর অন্তর্ভুক্ত প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের পৃথক মিছিল সহকারে নির্ধারিত সময়ে রেজিস্ট্রারি মাঠে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে ওয়ার্ডভিত্তিক প্রস্তুতি জোরদারের বিষয়ে আলোচনা হয়।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com