• সিলেট, সকাল ৯:৪৫, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিপ্রবি শিবিরের সভাপতি তুহিন, সেক্রেটারি মুজাহিদ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬
শাবিপ্রবি শিবিরের সভাপতি তুহিন, সেক্রেটারি মুজাহিদ

Manual5 Ad Code

শাবিপ্রবি শিবিরের সভাপতি তুহিন, সেক্রেটারি মুজাহিদ

অনলাইন ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন।

 

Manual8 Ad Code

সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম।

 

বুধবার সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সদ্য সাবেক সভাপতি তারেক মনোয়ার।

 

Manual1 Ad Code

সমাবেশে ২০২৬ সেশনের সভাপতি নির্বাচনের লক্ষ্যে সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মাসুদ রানা তুহিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি।

 

পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে মুজাহিদুল ইসলামকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com