• সিলেট, সকাল ৭:৪০, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল

admin
প্রকাশিত জুন ১০, ২০২৬
সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল

Manual1 Ad Code

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল

Manual7 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি

Manual1 Ad Code

অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

 

 

বুধবার (১০ জুন) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা দোয়ারাবাজার উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছেন ওসি তরিকুল ইসলাম তালুকদার। তাঁর নেতৃত্বে থানার পুলিশ ৩৩টি গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি, ৮৯টি পরোয়ানা কার্যকর, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রবণতা হ্রাস এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখার কারণে তাঁকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

দোয়ারাবাজার থানার এ অর্জন শুধু থানার নয়, বরং সুনামগঞ্জ জেলা পুলিশের জন্যও একটি গৌরবময় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির ফলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com